বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী ২ দিনের মধ্যে তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য বিজিএমএইকে নির্দেশ দিয়েছেন ।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তে কথা জানান বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, আগামী ২দিনের মধ্যেই তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য বিজিএমইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজিএমইএ ভবনের সভাপতির কার্যালয়ে দুপুর দেড় টায় ৩ টা পর্যন্ত বৈঠক চলে।
এ সময় বিজিএমইয়ের পক্ষে সাবেক প্রেসিডেন্ট টিপু মুন্সী, ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজীম, ভাইস প্রেসিডেন্ট রিয়াজ উদ্দিন মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা,৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম/একে





