খাগড়াছড়ির সিন্দুকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জুচিময় চাকমা (২৫) নামে জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার রাতে সিন্দুকছড়ির বড়ইতলীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ১০/১২ জন যুবক জুচিময়ের বাড়িতে গিয়ে দরোজার কড়া নাড়ে। এ সময় দরজা খুললেই তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর ৪ টার দিকে মারা যায়।

গুঁইমারা থানার ওসি আবু ইউসুফ জানান, জুচিময় জেএসএস (সন্তু) জনসংহতি সমিতির কর্মী ছিলেন। তার লাশ মানিকছড়ি হাসপাতালে রয়েছে।

ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস