নতুন পে-স্কেলে বেতন, পোষ্য কোটায় নিয়োগ, বকেয়া ওভারটাইম প্রদানসহ ১১ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা জেলা ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ।

বৃহস্পতিবার সকালে মাগুরা বিদ্যুৎ উপ-কেন্দ্রের সামনে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেজাউল হক খান, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, সুমন হোসেন খানসহ অন্যান্যরা।

বক্তারা কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই