পূর্বশত্রুতার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে দু'গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, সদর উপজেলার কালা গ্রামের রমজান মন্ডল ও মনির উদ্দিন মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে রমজান মণ্ডল তার পরিবারের লোকজন নিয়ে মনির মন্ডলের বাড়িতে হামলা চালায়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

কেএইচ