বগুড়ার শেরপুর উপজেলায় দু’টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুণ্ডিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায় নি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রাকিবুল হুদা জানান, বগুড়াগামী একটি মালবাহী ট্রাক (সিলেট ট-১১-০০৪২) ধনকুণ্ডিতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাকের (বগুড়া ট-১১-২৪৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকে থাকা চালক ও হেলপারসহ পাঁচজন ট্রাকের কেবিনে আটকা পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন মিলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ইআর