রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ বিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আরিফুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
রোববার দুপুর ১ টার দিকে যাত্রাবাড়ী চিটাগাং রোডে ফাতেমা নার্সিং পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়।
এ সময় একটি এলিয়ন গাড়ি ও ২০ হাজার পিস উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।
এ সময় আটককৃত আরিফুল জানান, তিনি দীর্ঘকাল যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। রাজধানীর শ্যামলীতে একটি ভাড়া বাসায় তিনি এই ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন।
আরিফুল আরো জানান, এ ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
এমআর/এএইচ/এসএইচ





