কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও স্যানেগ্রা ট্যাবলেট আটক করেছে।
৪৭ বিজিবি’র অধীনস্থ বিওপি অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল, ১২৪ বোতল বিদেশী মদ এবং ১৪৮ পিস স্যানেগ্রা ট্যাবলেট আটক করে।
৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক মোঃ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন, বাজিতপুর, রামকৃষ্ণপুর, চিলমারী এবং তেতুলবাড়ী বিওপি’র কমান্ডার হাবিলদার কলিম আকন্দ, হাবিলদার মোখলেসুর, নায়েব সুবেদার বাবুল, হাবিলদার কাদের এবং হাবিলদার তাজুল ইসলাম নেতৃত্বে ০৫টি টহল দল সোমবার রাতে পুরাতন ঠোটারপাড়া, বাজিতপুর আমবাগান, চরপাড়া মাঠ, হটাৎপাড়া এবং রিফুজিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল, ১২৪ বোতল বিদেশী মদ এবং ১৪৮ পিস স্যানেগ্রা ট্যাবলেট আটক করে।
আটককৃত মালামাল ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
এসএইচ





