নগরীর ফেরীঘাট মোড়ের টিনা বস্তি থেকে মাদক ব্যবসায়ী মুন্না পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল ফেরিঘাট মোড়ের টিনা বস্তির কালু সরদারের ছেলে মুন্নাকে আটক করে। এ সময় সে পুলিশকে লাঞ্ছিত করে হ্যান্ডকাপসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বস্তিতে অভিযান চালায়। কিন্তু সেখান থেকে কাউকেই আটক করা হয়নি। সুতরাং হ্যান্ডকাপ নিয়ে পালানোর বিষয়টিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এমকে