সিরাজগঞ্জে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ও পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম ভুট্টো (৪৩), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আওয়াল খান (৩০), সাধারণ সম্পাদক মাহমুদুল আলম পলাশ (২৬), ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুল হক মাফুজ (৪৫), বিএনপি কর্মী মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৭), সয়াধানগড়া মহল্লার সমশের আলীর ছেলে বাপ্পী (৩২) ও ফুলবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জুয়েল (২২)।

এমআর