গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গাইবান্ধা উপজেলার কোচা শহর ইউনিয়নের সিনহা গার্মেন্টসে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনার স্থলে আসে। প্রায় আড়াই ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিটন সরকার জানান, উপজেলার কোচাশহর ইউনিয়নের হোসিয়ারী শিল্প এলাকার সিনহা গার্মেন্টসের দ্বিতল ভবনের নিচতলায় সুতার গোডাউনে হঠাৎ আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনতে গোবিন্দগঞ্জ, সোনাতলা, গাইবান্ধা ও বগুড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, অগ্নিকান্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ