ঝিনাইদহে ১২ বিএনপি ও জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। চলমান অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়।

মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ শহর থেকে ৫ জন, হরিণাকুণ্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও মহেশপুর থেকে ১ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, আটককৃতরা সবাই জামায়াত-বিএনপি নেতাকর্মী। তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে আটক করা হয়েছে।

কেএইচ