রাজধানীর মতিঝিলের হাজী ম্যানসন নামের একটি ভবনে আগুন লেগেছে। সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় ১০ ভবন হাজী ম্যানসনের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, হাজি ম্যানশনের তৃতীয় তলায় আগুন লেগেছে। তবে আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
এআই





