বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১১টার দিকে গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পুলিশ অফিসের লাইন অফিসে বদলি করা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে তার জায়গায় নতুন ওসি যোগ দেবেন।
নাম প্রকাশ না করার শর্তে গাবতলী থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরতে থানায় যে তালিকা করা হয়েছিলো। তা অভিযান চলমান থাকা অবস্থায় উপ পরিদর্শক (এসআই) কোরবান আলী গোপনে থানা থেকে ফাঁস করে দেয়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারেন।
এ অভিযোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের এক আদেশে প্রথমে উপ পরিদর্শক (এসআই) কোরবান আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পরদিন বুধবার (২৮ অক্টোবর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকেও প্রত্যাহার করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয় বলে সূত্রটি জানায়।
এআই





