ঢাকার সাভারে ট্রাকচাপায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদ হোসেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি পরিবার নিয়ে রাজধানীর ধানমণ্ডি এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, এমদাদ হোসেন সকালে অটোরিকশাযোগে রাজধানীর ধানমণ্ডি থেকে সাভারের ফুলবাড়িয়ার উদ্দেশে রওনা হন। এ সময় অটোরিকশাটি তুরাগ এলাকায় পৌঁছলে একটি ইটবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এমদাদ হোসেন মারা যান।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

এমবি