সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানায় তিনজন, তালা থানায় চারজন, কালীগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনীতে দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এমএনজে