যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পালাতক দুই আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সড়ক থেকে তাদের আটক হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মামুন(৩০) ও সাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাখায়াত হোসেন(৩২)।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ পেয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পালাতক দুই আসামী এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধাওয়া করে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এসএইচ





