আশুলিয়ায় বেতন-ভাতা ও ওভারটাইমের দাবিতে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিকরা। মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার কুটুরিয়া বিশমাইল-জিরাবো সড়কের পাশে অবস্থিত ক্লাসিক কম্পোজিট কারখানায় কর্মবিরতি পালন করে শ্রমিকরা।

ওই কারখানার শ্রমিকরা জানান, ১৯৬ জন শ্রমিকের গতমাসের বেতন-ভাতা ও ওভারটাইমের টাকা এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলন করেতে হয়েছে তাদের।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

ওএফ