তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন হত্যা মামলায় সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুজ্জামান বদরুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টায় সরুলিয়া ইউনিয়নের পাটকেল ঘটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বদরুজ্জামান বদরুল সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া শনিবার দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত ও বিএনপির ১৯ নেতা-কর্মীসহ আরো ৩৮ জনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
একে





