চলমান জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সাঁড়াশি অভিযানের সপ্তম দিনে সারাদেশ থেকে সন্দেহভাজন ১০ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ কথা জানান।

তিনি জানান, আটককৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নয় ও হিজবুত তাহরীরের এক সদস্য রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমই