কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় জেলা বিএনপির কার্যালয় থেকে ওই মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ড. সহিদউজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি আশরাফ হোসেন টুলু, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশাদুল আলম প্রমুখ।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই