গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্ববরতা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি ।
বুধবার দুপুরে মুজিব সড়কে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধনে সংগঠনটির কয়েকশ নেতাকর্মী অংশ নেন। তারা দীর্ঘ মানবপ্রাচীর গড়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান।
মানববন্ধন চলাকালে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সৈন্যদের নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, যশোর জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী সরু প্রমুখ।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





