ভয় ভীতি দেখিয়ে দুই ব্যবসায়ীর নিকট থেকে টাকা আদায়ের অভিযোগে গাজীপুরে জয়দেবপুর থানার দুই কর্মকতাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের পুলিশ সুপার মো: আব্দুল বাতেন তাদের ক্লোজড করেন।
ক্লোজড হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন, জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই জহিরুল ইসলাম।
জানা গেছে, ওই দুই পুলিশ কর্মকর্তা আলাদা ঘটনায় দুই ব্যসায়ীকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে জোরপূর্বক মোটা টাকা ও ব্যাংকের চেক ও খোলা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন। বিষয়টি জানাজানি হলে দুই ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন।
গাজীপুরের পুলিশ সুপার মো: আব্দুল বাতেন জানান, দুই ব্যবসায়ীর নিকট থেকে টাকা নেয়ার অভিযোগে ওই দুই দারোগাকে ক্লোজড করা হয়েছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]