কক্সবাজারের টেকনাফের সাবরাং স্টেশনে সোমবার বিকেলে মানবপাচারবিরোধী সমাবেশ হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন- হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, সমাজসেবক কবির আহমদ, হেলপ কক্সবাজারের টেকনাফ শাখার পরিচালক জাফর আলম, চৌধুরী আবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আর মানবপাচার নয়, আর কোনো মায়ের বুক খালি নয়। দালালরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।’

হেলপ কক্সবাজার নামে বেসরকারি একটি সংগঠন রিলিপ ইন্টারন্যাশনালের সহযোতিতায় মানবপাচার প্রতিরোধ ও সুরক্ষা প্রকল্পের আওতায় এ সমাবেশ করে।

এএইচ