রাজশাহী মহানগরীতে তিন নারীসহ ৫ ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। রোববার রাত ৮টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ৮টার দিকে মেহেরচণ্ডি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। আটককৃতদের মধ্যে তিনজন নারী আছে। তাদের কাছ থেকে র্যাবের জ্যাকেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএইচ





