লালমনিরহাট বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)’র নির্যাতনে সোহেল নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ শনিবার সকালে বুড়িমারী মাস্টারের বাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪৩ এর কাছ থেকে তার লাশ উদ্ধার করে গ্রামবাসীরা।
তারপর তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল মাস্টারের বাড়ী এলাকার মহসিন আলীর পুত্র বলে জানা গেছে।
গ্রামবাসী ও বিজিবি জানান, গরু ব্যাবসায়ী সোহেল গরু আনতে ভারতে চোরাই ভাবে যায়। ভারতীয় চাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটকিয়ে নির্যাতন চালায়। বিএসএফ'র নির্যাতনে সে মারা গেলে তাকে ৮৪৩ মেইন পিলারের কাছে ফেলে রাখে।
সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফকে জবাব চেয়ে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হবে।
এমবি





