ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ওই জ্বরে ২৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার হারাধনের স্ত্রী।
খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবিতা গত রোববার (৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
এম বিল্লাহ





