নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বামনপাড়া সীমান্তের ২৪৫ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারের বেড়ার কাছে ভারতের সীমান্ত থেকে চারশ’ গজ দূরে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আশরাফুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার খরমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) কর্নেল আব্দুর রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন ভারতীয় গরু ব্যবসায়ী ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে আসার সময় ভারতের ছত্রাহাটি ক্যাম্পের ৮২ ব্যাটালিয়েনের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

কেএইচ