করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম এই তথ্য জানিয়েছেন।

ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক আতাউর রহমান রুকু জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর করোনাজনিত পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়। আব্দুল মান্নান মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।

এমবি