প্রায় একমাস ধরে ধীর গতিতে চলছে রাজধানীর সিপাহীবাগ প্রধান সড়কের উন্নয়ন কাজ।কাজ টি পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কতৃপক্ষ। এর ফলে বিপাকে পড়েছে খিলগাঁওয়ের এলাকাবাসী ও ব্যবসায়ীরা।


স্হানীয়রা জানান,বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই ফুটপাত দিয়ে দীর্ঘ পথ হেঁটেই রওয়ানা দিচ্ছেন গন্তব্যে।


নগর পরিকল্পনাবিদরা বলছেন, জবাবদিহিতা না থাকার কারণেই যেকোনো উন্নয়ন কাজে বাড়ছে জন দুর্ভোগ। এদিকে দু একদিনের মধ্যে সড়কটি মেরামত করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

খিলগাঁও স্হানীয় এক ব্যাবসায়ী জানান,সিপাহীবাগ প্রধান সড়কটির বেহাল অবস্থা থাকায় প্রতিদিন নানান সমস্যার মুখামুখি হচ্ছেন।দোকানের জন্য বিভিন্ন পণ্য নিয়ে আসতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

শুধু এলাকাবাসী ও ব্যবসায়ীরা নয়, এর ফলে দুর্ভোগে পড়েছেন স্হানীয় স্কুল শিক্ষার্থীরাও।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে দরকার সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন বলছেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্যই একটু বেশী সময় নিয়ে করা হচ্ছে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন রাস্তা খুড়ে রেখে উন্নয়ন কাজ পরিচালনার কারণে দিন দিন বাড়ছে যানজট।

 

এইচ ই