রাজবাড়ী সদর উপজেলায় গাড়ির ধাক্কায় আতিয়ার মণ্ডল (২২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বালিয়ারচর ইটভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার মণ্ডল গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া জলিল সরদারপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালন্দ মোড়ের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি আলাউদ্দিন সরকার বলেন, আতিয়ার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে মুরগি দিয়ে দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়ার নিজ বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ করে পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমবি