বগুড়া শহরের সার্কিট হাউজের সামনে সহকর্মীদের ছুরিকাঘাতে মিনু (২৫) নামের এক যৌনকর্মী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতদের একজন কাঞ্চন। অপরজনের নাম তদন্তের স্বার্থে পুলিশ জানাতে চাননি। নিহত মিনু শহরের চেলোপাড়া এলাকার আমিনুর রহমানের কথিত স্ত্রী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।

পুলিশ জানায়, নিহত মিনুসহ আরো ৪ থেকে ৫ জনের একটি দল ভ্রাম্যমান পতিতা হিসেবে শহেরর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। ঘটনার সময় তাদের মধ্যে টাকা-পয়সার ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিনুর পেটে ছুরিকাঘাত করে কাঞ্চন ও তার সহযোগীরা।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোহাম্মদ ফয়জুর রহমান জানান, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ