ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার দুপুর ৩টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরের রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক তিন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব ভারত-মিয়ানমার সীমান্ত ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





