খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন, ভূজপুর থানাধীন রামগড় চা বাগানের ক্ষুদে ব্যবসায়ী রবিন ত্রিপুরা (৩২)। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আহতরা হলেন ভূজপুর থানার গার্ডপাড়ার সিএনজি চালক ইকবাল হোসেন (২৫) ও ভূজপুর থানার রামগড় চা বাগানের ক্ষুদে ব্যবসায়ী সুমন ত্রিপুরা (৩৫) এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ইকবাল হোসেন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টায় রামগড় থেকে জালিয়াপাড়ার উদ্যেশ্যে ছেড়ে আসা সিএনজি রামগড় উপজেলার মাহবুব নগর আসলে বিপরীত থেকে ধেয়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়। আহত হয় ৩জন।

ঘটনার সত্যতা স্বীকার করে রামগড় থানার এস আই মো: কামাল জানান, সকাল সাড়ে ৬ টায় রামগড়ের মাহবুব নগর নামক স্থানে সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জন নিহত হয়েছে। এদিকে রামগড় থানার এস আই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষতিগ্রস্থ সিএনজি টি উদ্ধার করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ সিএনজিটি রামগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

আবু বকর/জারিফ