রাজশাহী মহানগরীর কাটাখালিতে সাংসদ আয়েন উদ্দিনের জনসভায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।
সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।আটককৃতরা হল রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শাকিল (১৯) এবং পশ্চিম বুধপাড়া এলাকার রিফাত হোসেনের ছেলে শাকিল (২২)।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, জনসভা চলাকালে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। এ ঘটনায় সাংসদ আয়েন উদ্দিন অক্ষত আছেন। এছাড়া কেউ হতাহত হয় নি। দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হচ্ছে।
নাশকতার উদ্দেশ্যে শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।
ইআর





