ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে রেড এলার্ট জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল থেকে জনবল বৃদ্ধির পাশাপাশি ভারী অস্ত্র মোতায়েন করে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।

এছাড়া হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সেখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্তের সকল কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন অফিসার খাজা উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে এই চেকপোস্ট দিয়ে আগের ন্যায় পাসপোর্টধারী যাতায়াতকারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও তাদের করা হচ্ছে ব্যাপক দেহ তল্লাশি।

তবে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ