গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই কলোনির ১৮টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় তেলিরচালা এলাকায় কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত শিশু  ইসমাইল (১) গাইবান্ধার সাঘাটা থানার চাকুলি কামারপাড়ার বাদল মিয়ার ছেলে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনশেড বাসায় সপরিবারে ভাড়া থাকেন বাদল মিয়া।

সকাল সাড়ে ৭টার দিকে ওই কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  

তবে তার আগেই ওই কলোনির ১৮টি কক্ষ পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে মারা যায় শিশু ইসমাইল।

ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এমআর

 
facebook sharing button
messenger sharing button
twitter sharing button