পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সম্মুখে দুটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পটুয়াখালী-বাউফল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সানজিদা ইভা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ওবায়দুল্লাহ ভর্তি পরীক্ষার্থী।

আহতদের স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে আবাসিক চিকিৎসক এ টি এম নাসিরুদ্দীন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। ওবায়দুল্লাহর আঘাত গুরুতর হওয়ায় তাকে দুমকি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কেএইচ