নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের চার দিন পর রবিউল ইসলাম রবি (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রশিদপুর মাঠ থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল একই এলাকার আজিজুল ইসলামের ছেলে। সে রশীদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
নাটোরের পুলিশ সুপার (এসপি) বাসুদেব বণিক এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রবিউল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে বাড়ির অদূরে একটি মাঠে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এসপি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি তিনি।
এমকে





