বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে রওনা হয়।
শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৫ জন আহত হন।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএনজে





