নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু'দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

সোমবার সকাল ৮টায় ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও রোববার রাত ১০টায় ককটেল বিস্ফোরণে দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, বিএনপি কার্যালয়ের কর্মকর্তা রেজাউল হক ও রফিক। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনসুর হোসেন জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।

এআর