২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলাকালে দিনাজপুরের ঘোড়াঘাটে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট শহরে বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে চালক আহত হয়েছেন।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, ধানবোঝাই একটি ট্রাক ঘোড়াঘাট দাউদপুর থেকে ঢাকা নবাবগঞ্জ যাচ্ছিল।

পথে ঘোড়াঘাট উপজেলা সদরে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চালক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।

এআর