রাজধানীর শিশুমেলা এলাকায় সিটি করপোরেশনের আবর্জনা স্থানান্তরের গাড়ির ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত বিজিবি সদস্যের নাম আবু তাহের (৩৩)। তিনি বিজিবিতে নায়েক (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদিকুর রহমান জানান, সকালে বিজিবি সদস্য আবু তাহের রাস্তা পার হচ্ছিলেন। সে সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এএসআই আরো জানান, নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবিএইচ