চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এর একজন পুরুষ এবং একজন মহিলা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর পুলিশ মিডিয়া সেন্টার এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, দুপুরে নদীতে লাশগুলো ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে হাইমচর থানার পুলিশ উপজেলার লালমাইরচর এলাকার মেঘনা নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে- লাশ দুটি ৩-৪ দিন আগের।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, চরে আটকা পড়েছিল লাশগুলো। এতে করে স্থানীয় দেখে আমাদের খবর দেয়। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ





