ময়মনসিংহ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে মুক্তাগাছা, ফুলবাড়িয়া, নান্দাইল ও ত্রিশাল উপজেলায় ৪ জন নিহত হয়েছেন এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঝড়ে ময়মনসিংহ সদর, গফরগাঁও, ত্রিশাল উপজেলার  কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। প্রবল বাতাসে কয়েক হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের কবলে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা কাঁচা ঘরবাড়ী বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে, ময়মনসিংহ সদর, গফরগাঁও, ত্রিশাল উপজেলার কয়েকশ' ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। 

মুক্তাগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকশ ঘরবাড়ি, গাছপালা, ফসলসহ সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় বিভিন্ন ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

কেএইচ