ঝালকাঠিতে পর্ণোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলার আসামি মো:সুমনের (২৫) লাশউদ্ধার করা।নিখোঁজের ১৮ ঘণ্টা পরে সুগন্ধা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বিকল সাড়ে ৪টার দিকে পুলিশের ধাওয়া করলে সুমন সুগন্ধা নদীতে ঝাঁপ দেয়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই ঘণ্টারচেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়।ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ ব্যাপারি জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় সুমন। সে শহরের সিটিপার্ক এলাকার সুগন্ধা নদীতে ঝাঁপ দেয়।

পুলিশ জানিয়েছে, শহরের রোনান্সরোডের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন আলী খান বাদী হয়ে লিমন নকিব ও মো. সুমনসহ অজ্ঞাত আরো পাঁচজনের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে রোবাবার সকালে ঝালকাঠি থানায় একটি মামলা করেন।

পরে মুজিবুর রহমান নকিবের ছেলে লিমন নকিবকে গ্রেফতার করে পুলিশ। আর সেকেন্দার আলীর ছেলে সুমনকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন শহরের মসজিদ বাড়ি সড়ক থেকে দৌড় দিয়ে সিটিপার্কের পাশ থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেয়।

এবি