চাঁপাইনবাবগঞ্জে আলী আহম্মদ (২৫) নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার মহারাজপুর মেলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (৩০ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলী আহম্মদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রাজরামপুর কুমারপাড়া গ্রামের হাবিব আহম্মদের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহারাজপুর মেলা এলাকায় একটি প্রতারক চক্র র্যাব পরিচয় দিয়ে একটি দোকানের মালিকের কাছে চাঁদা দাবি করে। এ খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আলী আহম্মদকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে সোর্পদ করা হয়।
ওএফ





