গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স বিয়াল্লিশ বছর। তার পরনে ফুলহাতা শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সকাল সোয়া ১০টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।নিহতের শরীরের বিভিন্ন স্থানে চামড়া আগলা হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এআই