ঝিনাইদহে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াত ও শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতার সৃষ্টির প্রস্তুতি কালে সদর উপজেলা থেকে এক বিএনপি কর্মী ও হরিণাকুন্ডু উপজেলা পাঁচ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: সদর উপজেলার বিএনপি কর্মী মাহমুদুল হাসান ও হরিণাকুন্ডু উপজেলার জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম, তোফাজ্জেল হোসেন, বজলুর রহমান, ইব্রাহিম হোসেন ও জাকিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগও রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইআর





