বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফে’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠি ত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় ধান্যখোলা বিজিবি’র আওয়াতধীন ৭ নাম্বার ঘিবা সীমান্তে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি’র পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন।অপরদিকে পাঁচ সদস্যের বিএসএফে’র পক্ষে নেতৃত্ব দেন ২৩ বিএসএফে’র অধিনায়ক কর্নেল রাকেশ রঞ্জন লাল।
যশোর ২৬ বিজিবি’র অধিনায়ক লে,কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান,বৈঠকে সীমান্তে কাটা তারের বেড়া নির্মান,অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া সীমান্ত সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য এক সঙ্গে কাজ করার অঙ্গিকার এবং সীমান্তে অপরাধমূলক কর্মকান্ড বন্ধের পাশাপাশি বিজিবি ও বিএসএফ’র মধে ্য সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
নাসির/এআই





