চট্টগ্রামে ট্রাকের চাপায় রুপন নাথ (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
বুধবার (০৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ এ তথ্য জানিয়েছেন।
এমই





